শ্রীপুরে চুরি’র মামলায় আটককৃত দৃষ্টান্তমূলক শাস্তি ও মালামাল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে চুরি মামলায় আটক অপু ও ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার ভুক্তভোগী প্রবাসী জান শরিফের বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চুরি ও লুটপাটের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই সঙ্গে চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

পরিবারের সদস্যরা বলেন, চুরি ও লুটপাটের ঘটনায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং মামলার ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে।

তবে এ বিষয়ে অপু ও ফয়সাল আটক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।