গাজীপুর প্রতিনিধিঃ
আনোয়ার হোসেন বেপারী গাজীপুরের শ্রীপুর উপজেলা একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করে। তিনি উপজেলার বেড়াদেরচালা গ্রামের দানবীর প্রয়াত আলহাজ্ব ধনাই বেপারীর দৌহিত্র। শৈশবে তিনি বেড়ে উঠেছেন শ্রীপুর উপজেলার বেড়াদের চালা গ্রামে। স্কুল জীবনে লেখাপড়া করেন তার দাদার প্রতিষ্ঠা করা আলহাজ্ব ধনাই বেপারী মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে। ছাত্র জীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতি থেকে শুরু হয় রাজনৈতিক ভাবে তার পথচলা।
১৯৯৬ সালে ততকালীন শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্র দলের সহ-সভাপতি মনোনীত হন। পরবর্তীতে ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। দলের জন্য নিবেদিত প্রাণ আনোয়ার হোসেন বেপারীর নীতি আদর্শের কারণে তিনি শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়কের দায়িত্ব পান
বিগত আওয়ামীলীগ সরকারের ১৭ বছরে তিনি বিএনপির ডাকা বিভিন্ন কর্মসূচী ও আন্দোলন সংগ্রামে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।এজন্য আনোয়ার হোসেন বেপারীকে প্রায় সময় আওয়ামীলীগের হামলা, মামলা,জেল,জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
তার এই রাজনৈতিক দূরদর্শিতার কারনে পরবর্তীতে দল তাকে গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এর দায়িত্ব দেন। পরবর্তীতে তাকে শ্রীপুর পৌর বিএনপির ১নং যুগ্ন আহ্বায়কের দায়িত্ব ও দেওয়া হয়।
আনোয়ার হোসেন বেপারী দলীয় নেতা কর্মীদের সুসংগঠিত করতে সবসময় কাজ করে যাচ্ছেন। আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের বিপদ আপদে তাদের পাশে থেকে সাহস যুগিয়েছেন। তিনি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সন্মানিত সদস্য হিসেবে আছেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীর্ষের প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করেতে দিন রাত পরিশ্রম করেছেন।
স্থানিয়দের সাথে কথা বলে জানাযায়, আনোয়ার হোসেন বেপারী একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন।রাজনীতি ছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মানুষের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে কাজ করে যাচ্ছেন। পৌরবাসী তাকে আগামীর মেয়র হিসেবে দেখতে চাচ্ছেন।
এ ব্যাপারে আনোয়ার হোসেন বেপারী বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘসময় রাজনীতিতে জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি।পৌর এলাকার মানুষের পাশে থেকে সামাজিক, রাজনৈতিক উন্নয়ন মূলক কাজ করেছি। পৌরবাসী চাচ্ছে আমি আগামী পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করি। সকলকে সাথে নিয়ে পৌরবাসীর উন্নয়নে ভুমিকা রাখি।