• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

গাজীপুরে শালবনে অর্ধগলিত অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরে সদর উপজেলায় শালবনে  কয়েকজন কিশোর টিকটক ভিডিও করতে গিয়ে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির (২২) একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে এটি পুরুষের লাশ বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিকে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করে জয়দেপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশে শালবানের ভেতর বেশ কয়েকজন কিশোর টিকটকের ভিডিও করতে যায়। শুটিং করার সময় বনের ভেতরে তীব্র দুর্গন্ধ নাকে আসে। তারা সামনে এগিয়ে মাটিতে চাপা দেওয়া ও কিছু অংশ বের হওয়া অবস্থায় লাশটি দেখতে পায়। দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টিকটক ভিডিও করতে যাওয়া কিশোররা জানায়, তারা বিভিন্ন স্থানে ভিডিও ধারণ করে। শালবনের ভেতর ঢোকার পর পচা গন্ধ পায়। পরে মাটির নিচে চাপা দেওয়া লাশটি দেখতে পায় তারা। ধারণা করা হচ্ছে শিয়াল মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি মাটির ওপরে উঠে আসে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ২০ থেকে ২২ দিন আগে হত্যা করে ওই বনে লাশ মাটিচাপা দিয়ে পালিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা