কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ১০ অস্বচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ
শামসুল হুদা লিটন:
অস্বচ্ছ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি সালাহউদ্দিন আইউবী’র উদ্যোগে, উপজেলা জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় এবং জার্মান ভিত্তিক একটি মুসলিম সেবামূলক সংস্থার সহযোগিতায় ১০টি পরিবারে মাঝে ২০টি ছাগল বিতরণ করা হয়েছে।
কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে ৭ টি এবং সনমানিয়া ইউনিয়ন ৩ টি অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে মোট ২০ টি ছাগল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে এক জোড়া করে ছাগল দেয়া হয়।
২৭ মার্চ শুক্রবার সকালে
সালাউদ্দিন আইউবী এমপি নিজে উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা তোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ইমতিয়াজ হোসেন বকুল, কৃষিবিদ জসীমউদ্দিন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এমপি সালাউদ্দিন আইউবী পরিবারের সদস্যদের ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।