• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে গনহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা কালীগঞ্জে ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় গাজীপুরে ভাওয়ালগড়র বাঁচাও আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে মা.দ.কা.স.ক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা,ভ্রামমাণ আদালতে দুই মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে পোশাক শ্রমিক রুমা হ.ত্যা.র ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব রাজশাহী প্রেসক্লাবের সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতালে ভূল চিকিৎসায় প্রসূতি মৃ.ত্যু.র অভিযোগ, হাসপাতাল ভা.ঙ.চু.র মা.দ.কা.সক্ত ছেলের হাতে বাবা-মা অ.ব.রু.দ্ধ ও অমানুষিক নি.র্যা.ত.নের শিকার শ্রীপুর মা.দক ব্যবসায়ী দম্পিতকে ২২৫ ই.য়া.বা সহ পুলিশে দিয়েছেন যুবদল নেতা এমদাদ প্রধান

কালীগঞ্জে গনহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মো: ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পা‌লিত হয়েছে। দিবস‌টি পালন উপলক্ষে উপজেলা পরিষদ এর হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় আলোচনা সভায় গণহত্যা ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ জোহর নিহতদের স্মরণে উপজেলার সকল মসজিদ/মন্দির/গীর্জা/প্যাগোডা বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিভীষিকাময় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে নিরীহ নিরপরাধ বাঙালী জাতির ওপর বর্বর পাকিস্থানী বাহিনীর পৈশাচিক হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, এই গণহত্যায় কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের আমরা হারিয়েছি। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। দেশটি স্বাধীন হয়েছে বলেই আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছি। এই স্বাধীনতার পেছনে অকুতোভয় বীরসেনানিদের চরম আত্মত্যাগ রয়েছে। এই বীরসেনানিদের প্রতি আমাদের দায় আছে, রক্তের ঋণ আছে। রক্তের এই ঋণ আমাদের প্রতিদিন স্মরণ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, বীর মুক্তিযোদ্ধা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার , উপজেলা নির্বাচন অফিসার, গণমাধ্যম কর্মী মুজিবুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম এ আকাশ, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা