কালীগঞ্জে বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল
মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি //
গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, পবিত্র মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে কালিগঞ্জ পৌরসভায় পাইলট স্কুলের মাঠে কালিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ আরমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
কালিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রদানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান আলম, আশরাফি হাবিবুল্লাহ,খাইরুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ ফরিদ আহমেদ, পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন
আমি আবারো বলি ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে দলবল নির্বিশেষে নারী-পুরুষ সমস্ত পেশার মানুষ আমাদের দলকে আমাদের মার্কা ধানের শীষ কে এবং আমার মত একজন ক্ষুদ্র মানুষকে বিপুল ভোটের ব্যবধানে কালিগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা যে অবদান রেখেছেন যে সম্মান দিয়েছেন এটি অপরিশূদিত একটি ঋণ। এই ঋণ কোনভাবেই পরিশোধ করার মত সামর্থ্য নেই। শুধুমাত্র আপনাদের যেই বিশ্বাস আপনাদের আশা প্রত্যাশা যথাযথ ভাবে লালন করা সেইভাবে পথ চলা এবং আপনাদের কাছে আমরা যে প্রতিশ্রুতি দেওয়ার পর আপনারা আমাদের উপর ভরসা করে বিশ্বাস করে ভোট দিয়েছেন এই আমানতের যাতে খেয়ানত না হয়।দোয়া করবেন বিশ্বস্ততার সাথে আন্তরিকতার সাথে যেন সেই কাজগুলি করতে পারি।আমি আবারো বলছি হিংসা-বিদ্বেষ প্রতিশোধ এমন কোন কর্মকাণ্ড করে যাতে আমরা কালীগঞ্জের পরিবেশ বিঘ্নিত না করি। এজন্য নেতাকর্মীদের আমি ধারাবাহিকভাবে অনুরোধ করছি। অতীতের কোন কথা কোন বেদনা কোন দুঃখ মনে রেখে আমরা সামনের পথ চলতে চাই না। আমরা সহাবস্থানের কালিগঞ্জ, অসাম্প্রদায়িক কালিগঞ্জ, প্রশান্তির কালিগঞ্জ যেখানে মানুষ ইজ্জত সম্মান নিরাপদে বসবাস করতে পারে। কোন দুশ্চিন্তা ছাড়া জীবন যাপন করতে পারে। এমন একটি শান্তির কালীগঞ্জ প্রতিষ্ঠিত হোক এটা আমাদের আজকের প্রত্যয় ও প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞাকে সামনে রেখে পথ চলতে চাই। মানুষ যে বিশ্বাস নিয়ে আমাদের ভোট দিয়েছে সেই বিশ্বাস যেন বঙ্গ না হয়। সে আশা যাতে হত না হয়, নিরাশার সৃষ্টি না হয়, সেভাবে নেতাকর্মীদের পথ চলতে হবে। এখানে সার্কেল সাহেব রয়েছেন ওসি সাহেব রয়েছেন আবারো বলবো কালিগঞ্জ কে আমরা মাদকমুক্ত করতে চাই, নেশা মুক্ত করতে চাই এ ব্যাপারে আপনারা যেকোনো পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের দলের তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন। আজ থেকে আপনারা কোনরকম প্রভাব ছাড়া চান্দাবাজি নির্মূল, সন্ত্রাস নির্মূল করবেন। আমি যুবক ভাইদের কে বলছি যদি কেউ কালের বিবর্তনের কারণে বেলাইনে চলে গিয়ে থাকো আজ থেকে ওয়াদা করো এখন থেকে আমরা মাদক স্পর্শ করবো না, মাদক বিক্রি করব না, সঠিকভাবে চলবা আমি একটি শক্তিশালী নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত, যুবসমাজ দেখতে চাই।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতা সহ দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরাফাত খন্দকার সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কালীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।