• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় গাজীপুরে ভাওয়ালগড়র বাঁচাও আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে মা.দ.কা.স.ক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা,ভ্রামমাণ আদালতে দুই মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে পোশাক শ্রমিক রুমা হ.ত্যা.র ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব রাজশাহী প্রেসক্লাবের সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতালে ভূল চিকিৎসায় প্রসূতি মৃ.ত্যু.র অভিযোগ, হাসপাতাল ভা.ঙ.চু.র মা.দ.কা.সক্ত ছেলের হাতে বাবা-মা অ.ব.রু.দ্ধ ও অমানুষিক নি.র্যা.ত.নের শিকার শ্রীপুর মা.দক ব্যবসায়ী দম্পিতকে ২২৫ ই.য়া.বা সহ পুলিশে দিয়েছেন যুবদল নেতা এমদাদ প্রধান শ্রীপুরে বাসর রাত পোহাতেই এক নববধূ আ.ত্ম.হ.ত্যা

গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

গোসিংগা ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়

‎শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
‎আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭নং গোসিংগা ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। তবে এবারের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক শফিকুল ইসলাম ভূঁইয়া। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের সাথে তার নিবিড় যোগাযোগ এবং শুভেচ্ছা বিনিময় তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

‎​ইউনিয়নজুড়ে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে একজন শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা শফিকুল ইসলামকে নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে।

‎​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় শফিকুল ইসলাম ভূঁইয়া গোসিংগা ইউনিয়নসহ দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করুক। আমি চাই গোসিংগা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক।”

‎​এলাকার সচেতন ভোটাররা বলছেন, সাংবাদিক শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কলম সৈনিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সোচ্চার রয়েছেন। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তার ভূমিকা অনন্য। আসন্ন নির্বাচনে তাকে ঘিরে গোসিংগা ইউনিয়নের ভবিষ্যৎ নেতৃত্বে নতুন এক আশার আলো দেখছেন সাধারণ ভোটাররা। বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজ ও সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

‎​চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন আলোচনা, “গোসিংগা ইউনিয়নের আগামীর কর্ণধার হিসেবে শফিকুল ইসলাম কি তবে যোগ্য কাণ্ডারি হতে যাচ্ছেন?”

‎​শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি সবসময়ই জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। সংবাদপত্রের মাধ্যমে যে সেবা তিনি দিয়ে আসছেন, সুযোগ পেলে জনপ্রতিনিধি হিসেবে সরাসরি সেই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা