• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রীকে রিসিভ করতে গিয়ে পুলিশভ্যান উল্টে আহত-৮ নরসিংদীতে কিশোরীকে ধ.র্ষ.ণের পর হ.ত্যা.র মূল আসামি নূরা গাজীপুরে গ্রেফতার গাজীপুরের চন্দ্রাতে পরিত্যক্ত ম্যানহোলে পড়ে এক কিশোরের মৃত্যু  টঙ্গীর বোটবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে বাসে আ.গু.ণ জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রী হত্যার মূল আসামীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব আবারো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন না করার অভিযোগে তারেক রহমানের কাছে ইশরাক সিদ্দিকী’র বহিষ্কার চেয়ে চিঠি গাজীপুরে শালবনে অর্ধগলিত অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার কালীগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান

দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন না করার অভিযোগে তারেক রহমানের কাছে ইশরাক সিদ্দিকী’র বহিষ্কার চেয়ে চিঠি

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ: গাজীপুর জেলা বিএনপি নেতা ইশরাক সিদ্দিকীকে বহিষ্কারের দাবি
নিজস্ব প্রতিবেদক | গাজীপুর

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর এই সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

মূল অভিযোগসমূহ:
নির্বাচনী বিশ্বাসঘাতকতা: পত্রে উল্লেখ করা হয়েছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান জয়লাভ করলেও, জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী শুরু থেকেই দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন। তিনি প্রকাশ্যে জামায়াত প্রার্থী শাহ আলম বকশীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ।

আর্থিক লেনদেন ও কমিটি বাণিজ্য: তার বিরুদ্ধে কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মোটা অংকের টাকার বিনিময়ে প্রায় ৩৬ জন ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’ নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করে ৮২ সদস্যের কমিটি ঘোষণার অভিযোগ আনা হয়েছে।

ভোট কেন্দ্রে প্রভাব: অভিযোগ রয়েছে যে, ইশরাক সিদ্দিকী তার নিজের কেন্দ্র (বলিয়াদী কেন্দ্র), যেখানে অতীতে ধানের শীষ ৯৫% ভোট পেত, সেখানে এবার জামায়াত প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। এলাকায় জনশ্রুতি রয়েছে যে, তিনি জামায়াত প্রার্থীর কাছ থেকে ৫ কোটি টাকা নিয়ে ভোটারদের মাঝে বিতরণ করেছেন।

দলীয় অবমাননা: পত্রে আরও বলা হয়, তিনি ও তার ভাই ইয়াদ আহমেদ সিদ্দিকী বিভিন্ন সময়ে দল, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান সম্পর্কে কটূক্তি করেছেন। এমনকি নির্বাচনের দিন জামায়াত প্রার্থীর সাথে তার আলিঙ্গন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কর্মীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়।

আবেদনকারীদের দাবি:
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনী সমন্বয়কারী ও প্রার্থীর বারবার অনুরোধ সত্ত্বেও তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বরং বিরোধী প্রার্থীর জয় নিশ্চিত করতে মরিয়া ছিলেন। দলের শৃঙ্খলা রক্ষার্থে তাকে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের জোরালো দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা