• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রীকে রিসিভ করতে গিয়ে পুলিশভ্যান উল্টে আহত-৮ নরসিংদীতে কিশোরীকে ধ.র্ষ.ণের পর হ.ত্যা.র মূল আসামি নূরা গাজীপুরে গ্রেফতার গাজীপুরের চন্দ্রাতে পরিত্যক্ত ম্যানহোলে পড়ে এক কিশোরের মৃত্যু  টঙ্গীর বোটবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে বাসে আ.গু.ণ জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রী হত্যার মূল আসামীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব আবারো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন না করার অভিযোগে তারেক রহমানের কাছে ইশরাক সিদ্দিকী’র বহিষ্কার চেয়ে চিঠি গাজীপুরে শালবনে অর্ধগলিত অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার কালীগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রীকে রিসিভ করতে গিয়ে পুলিশভ্যান উল্টে আহত-৮

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

জি-নিউজ ডেস্কঃ
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি-কে রিসিভ করতে যাওয়ার সময়, পথিমধ্যে পুলিশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস থেকে একটি পুলিশ দল প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা বাঞ্ছারামপুরে দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাড়িযোগে রওনা হয়। পথিমধ্যে দড়িভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে উল্টে পড়ে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রীকে সালাম জানাতে পুলিশ সদস্যরা রওনা হয়েছিলেন। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান ও এএসআই (এবি) নিজাম আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।পরে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি আহত পুলিশ সদস্যদের দেখতে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, দড়িভেলানগর এলাকায় আমাদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। দ্রুত গাড়িটি উদ্ধার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা