• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারী কুষ্টিয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষের ঘটনায় নিহত-৫ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে গাজীপুর-৩ আসনের সংসদ ডাঃ বাচ্চুর শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীপুরের মাওনা বাজার থেকে এক বৃদ্ধের ম.র.দেহ উদ্ধার করেছে পুলিশ শ্রীপুরে রাতের আঁধারে কৃষকের প্রায় এক বিঘা শসা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা শ্রীপুরে নিখোঁজ তিন দিন পর শীতলক্ষ্যা নদী ভেসে উঠলো গৃহবধূর ম.র.দেহ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীপুরে ১২০ পিস ইয়াবা মাদক সহ দুই যুবক আটক মাদারীপুরের ডাসারে দুই বাসের মুখোমুখি সংঘ-র্ষে নিহত-২,আহত ২০

শ্রীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারী

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরঃ  শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকায় রাতে আধারে এক কৃষকের প্রায় এক বিঘা জমির শসা ক্ষেত কেটে ফেলে দু-র্বৃত্তরা। কয়েকটি গনমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বেপারী’র। পরবর্তীতে শনিবার তিনি ঘটনাস্থলে ছুটে আসেন, তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিগ্রস্ত গাছ গুলো দেখেন এবং তার সাথে কথা বলেন। এসময় তিনি কৃষকের পাশে থাকার কথা জানান এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গত ১৯ ফেব্রয়ারি রাতে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে কৃষক মোবারক হোসেনের প্রায় এক বিঘা শসা ক্ষেত গোড়া থেকে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক মোবারক হোসেন।ভুক্তভোগী কৃষক মোবারক হোসেন উজিলাব এলাকার (ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন) বাসিন্দা।

তিনি জানান, কয়েক মাসের পরিশ্রমে চাষ করা শসা ক্ষেত সবেমাত্র উৎপাদন শুরু করেছিল। ঠিক এমন সময়ে পুরো ক্ষেতের গাছের গোড়া কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে তার আনুমানিক প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক মোবারক হোসেন বলেন, “আমি অনেক কষ্ট করে ধারদেনা করে এই শসা চাষ করেছি। ফলন আসতে শুরু করেছে—এই সময়ে সব গাছ কেটে দিল। এখন আমি কীভাবে ঋণ শোধ করব? পরিবারের খরচই বা চলবে কীভাবে? যারা এটা করেছে, তারা আমার সর্বনাশ করে দিয়েছে।”এ ঘটনায় এলাকাবাসীর মাঝেও চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকার বলেন, “এটা কোনো সাধারণ দুষ্টুমি নয়, পরিকল্পিতভাবে গাছের গোড়া কেটে পুরো ক্ষেত নষ্ট করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কৃষকের কষ্টের ফসল নষ্ট করা মানে সমাজের ক্ষতি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশেই একটি খেলার মাঠ থাকায় কৃষক মোবারক হোসেন মাঠে খেলতে আসা কিছু কিশোরকে সাবধানে খেলাধুলা করতে বলেছিলেন, যাতে ফসলের ক্ষতি না হয়। এ নিয়ে কিছু ছেলেপেলে ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ ধারণা করছেন, কিশোর গ্যাং বা নেশাগ্রস্ত কয়েকজন তরুণ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা