• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

শ্রীপুরে ১২০ পিস ইয়াবা মাদক সহ দুই যুবক আটক

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাখাওয়াত হোসেন সাদ্দামের নেতৃত্বে পুলিশের একটি টিম রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামের জিওসি এলাকায় জাকির হোসেনের দোকানের সামনে সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃতরা হলো, কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের মো. আতিকুল হাসানের ছেলে মোঃ জোবায়ের হাসান ওরফে পলাশ (৩০) ও বিন্দুবাড়ী গ্রামের মোতাহার হোসেনের ছেলে মোঃ জুয়েল হোসেন (২৬)।

এসআই সাখাওয়াত হোসেন সাদ্দামের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘শ্রীপুরকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা