• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় গাজীপুরে ভাওয়ালগড়র বাঁচাও আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে মা.দ.কা.স.ক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা,ভ্রামমাণ আদালতে দুই মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে পোশাক শ্রমিক রুমা হ.ত্যা.র ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব রাজশাহী প্রেসক্লাবের সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতালে ভূল চিকিৎসায় প্রসূতি মৃ.ত্যু.র অভিযোগ, হাসপাতাল ভা.ঙ.চু.র মা.দ.কা.সক্ত ছেলের হাতে বাবা-মা অ.ব.রু.দ্ধ ও অমানুষিক নি.র্যা.ত.নের শিকার শ্রীপুর মা.দক ব্যবসায়ী দম্পিতকে ২২৫ ই.য়া.বা সহ পুলিশে দিয়েছেন যুবদল নেতা এমদাদ প্রধান শ্রীপুরে বাসর রাত পোহাতেই এক নববধূ আ.ত্ম.হ.ত্যা

কালীগঞ্জে ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

কালীগঞ্জে ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম খন্দকার
কালিগঞ্জ( গাজীপুর) প্রতিনিধঃ

গাজীপুরের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মার্চ, ২০২৬ বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জের বাইপাস রোডে ফুড পার্ক রেস্টুরেন্টে প্রকৈশলী এ এম খালেকুজ্জামানের সভাপতিত্বে এবং প্রকৌশলী লাইছুল বারী শাহীনের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শুরুতেই উপজেলার প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “কালীগঞ্জ ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি” নামে ৩৯ জন ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে
একটি নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি প্রকৌশলী মো: এনামুল হক এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী লাইছুল বারী শাহীন ,
সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো: আসকর আলী
সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলী উজ্জ্বল,
এক নং যুগ্ম সম্পাদক প্রকৌলশলী সারোয়ারুল হক মুন্না, দুই নং যুগ্ম সম্পাদক প্রকৌশলী কিশোর কুমার,
সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জিয়াউর রহমান,
সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সোহরাব হোসেন,
অর্থ সম্পাদক প্রকৌশলী এস এম শাকিল,
সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী মনোজ কুমার বক্ত,
দপ্তর সম্পাদক প্রকৌশলী আইয়ুব বাগমার,
শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী৷ লতিফুল বারী (জনি)।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রয়াত প্রকৌশলীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বেশ কিছু মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সভায় উপস্থিত প্রকৌশলী নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্যসমূহ তুলে ধরেন। তারা জানান, এই সংগঠনের মূল লক্ষ্য হলো প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, ঐক্য এবং সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা।
প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের জন্য সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন। নতুন ও তরুণ প্রকৌশলীদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা প্রদান। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে অগ্রিম পবিত্র ঈদ উল ফিতরের সুভোচ্ছা জানান এবং অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা