• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত কালীগঞ্জে গনহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা কালীগঞ্জে ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় গাজীপুরে ভাওয়ালগড়র বাঁচাও আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে মা.দ.কা.স.ক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা,ভ্রামমাণ আদালতে দুই মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে পোশাক শ্রমিক রুমা হ.ত্যা.র ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব রাজশাহী প্রেসক্লাবের সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতালে ভূল চিকিৎসায় প্রসূতি মৃ.ত্যু.র অভিযোগ, হাসপাতাল ভা.ঙ.চু.র মা.দ.কা.সক্ত ছেলের হাতে বাবা-মা অ.ব.রু.দ্ধ ও অমানুষিক নি.র্যা.ত.নের শিকার

কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
মোঃ ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচী পালন করেছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে পদর্শিত হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বধনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করেন। পরে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।
প্রধান অতিথি এসময় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন উড়িয়ে ও সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। প্রধান অতিথি গাজীপুর ৫ আসনে সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, আমি বিনম্র চিত্তে, শ্রদ্ধেয় চিত্তে, কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সেই মহান শহীদদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। আমি মহান স্বাধীনতার ঘোষক, বহু দলের গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। যে সমস্ত নেতৃবৃন্দ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এবং অদ্যাবধি সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে আত্মত্যাগ করেছেন সেই মহান ব্যক্তিদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা জীবন হারিয়েছেন তাদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। স্বাধীনতা কেবল মাত্র একটি পতাকা নয়, একটি নির্দিষ্ট ভূখণ্ড নয়, এটি স্বাধীন সত্তা ব্যক্তি স্বতন্ত্র বোধকে নিয়ে জাগ্রত করার এবং প্রত্যেকটা নাগরিকের অধিকার সংরক্ষণের একটি মহান দলিল। সেই দলিল অর্জন করতে গিয়ে আমাদেরকে ২ লক্ষ মা বোনদের সম্ভ্রমহানি ৩০ লক্ষ শহীদ হয়েছেন, যাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবোনা। আজকের দিনে আমাদের দায়িত্ব হবে, আমাদের শপথ হবে যে মহান লক্ষ্য কে সামনে রেখে আত্মাহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন, এবং জীবন উৎসর্গ করেছেন, পঙ্গুত্ববরণ করেছেন, সম্ভ্রম হারিয়েছেন সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য দলবল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমবেত ভাবে কাজ করে এদেশের মানুষের কল্যাণ করা, স্বাধীনতার সুরক্ষা রক্ষা করা,মানুষের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। প্রশাসনকে যেমন সহযোগিতা করব করা উচিত প্রশাসনও আমাদের সহযোগিতা করে পারস্পরিক সেতুবন্ধনের মাধ্যমে কল্যাণকর সমাজ, কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। আপনাদের ভোটে একটি সরকার গঠন হয়েছে সেটি কোন দলের সরকার নয়, কোন গুষ্টির সরকার নয় এটা আপনাদের সরকার, দেশের সরকার অতএব এই সরকার যেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি ঐকিক ডাক দিয়েছেন, এজন্য বলেছেন আমির আগে আমরা করব কাজ গরব দেশ সবার আগে বাংলাদেশ। এই মহান ব্রতকে সামনে রেখে যদি আমরা পথ চলতে পারি তাহলে কে কোন দল করলেন কে কোন ধর্মের এটি এখানে বিভাজনের বিষয় নয়। কোন ধর্ম অথবা কোন ধর্মের ব্যারিকেটে আমরা জাতীয় কর্মসূচিকে আবদ্ধ করতে চাই না। সার্বজনীন মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার সমবেত প্রচেষ্টা গ্রহণ করা, সমষ্টিগত উন্নয়ন কে তরান্বিত করা আমাদের লক্ষ্য। সেই ক্ষেত্রে আপনারা আমাকে ১২ তারিখে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন। সেই দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন করে এবং তা রুপায়নের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করা,হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, সবকিছু বাদ দিয়ে ঐক্যের বাংলাদেশ, ঐক্যের কালীগঞ্জ, ঐক্যের বাড়িয়া,ঐকির পুবাইল , ঐক্যের গাজীপুর আমরা গড়ে তুলতে চাই। এই ক্ষেত্রে আমরা জনগণের সার্বিক সার্বিক সহযোগিতা, দোয়া কামনা করছি। এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আপনাদের লেখনী এমন একটি মাধ্যম যে মাধ্যমে সমাজ পরিবর্তন হয় যে মাধ্যমে জনগণের মানসিকতা প্রকশিত হয়, মানুষের মনের ব্যক্ত মনের সমর্থন সহ সবকিছু প্রকাশ হয়। আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, সত্যকে সত্য বলে পচার করবেন, অসত্যকে অসত্য বলে প্রচার করবেন, এক্ষেত্রে আপনারা শঙ্কিত হওয়ার কোন কারণ নেই, সংকুচিত হওয়ার কোন কারণ নেই, কোনরকম দুর্বলতা ভাবার কোন কারণ নেই। স্পষ্ট করে লিখবেন, স্পষ্ট করে যেকোনো ঘটনা উদঘাটন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্বার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী, কালীগঞ্জ থানার (ওসি) তদন্ত মো. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক,
সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াতের আমীর হাজী আফতাব উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপি’র আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. তাজুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান,

প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুচকাওয়াজ পদর্শনে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা