• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু শ্রীপুরে শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

গাজীপুর জেলার কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় ইটভাটা সংক্রান্ত অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ০৩টি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সরকার নির্ধারিত আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অপরাধে মোট ০৩টি মামলায় মোট ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কাপাসিয়া উপজেলার হাড়িয়াদি, সিংহশ্রী এলাকায় অবস্থিত এ বি বি ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং পোনাসারী, সোহাগপুর এলাকায় এম এস ব্রিকস্ ফিল্ডে পরিচালিত অভিযানে ০২টি মামলায় মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে এ বি বি ব্রিকস ম্যানুফ্যাকচারিং-কে ২,০০,০০০/- এবং এম এস ব্রিকস ফিল্ড-কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, এম এস ব্রিকস ফিল্ডকে পূর্ববর্তী অভিযানে আংশিকভাবে ভেঙে দেওয়া হলেও অদ্য মোবাইল কোর্টে ৭ দিনের মধ্যে স্থায়ীভাবে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিকে, শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ০১টি মামলায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা