• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু শ্রীপুরে শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন 

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচার ও ঘর নির্মানে চাঁদাবাজী, ভুমিহীন পরিবারের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ভূমিহীন শতাধিক পরিবার।

মঙ্গলবার ২১ এপ্রিল বেলা ১১টায় উপজেলার বরমী ইউনিয়ন গিলাশ্বর পশ্চিম পাড়া সাতাখামাইর-বরমী আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী ফিরোজা বেগম বলেন, আমরা ভূমিহীন পরিবার আমার স্বামী নেই এক ছেলে। ঘরবাড়ি নির্মান করতে গেলে স্থানিয় আজীজুলকে টাকা দিতে হয়। এমনকি একটি বাথরুম নির্মাণ করতে গেলেও তাদের চাঁদা দিতে হয়। কেন আমরা কি এদেশের নাগরিক না। এদের শেলটার দিচ্ছে বিএনপি নেতা শামীম মোল্লাহ।

আহত মুক্তার ছেলে বলেন, আমার মা ঘরের মালামাল কিনতে বরমী যাচ্ছিলেন স্কুলের কাছে যেতেই আজিজুল,রিহৃয় সহ ১৫/২০ জন হামলা করে আমার মা কে গুরুত্বর আহত করে। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গেলে দেশীয় অস্ত্র সহ আমাদের উপর হামলা করে। বর্তমানে আমার মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে আজিজুল গং আমাদের বাড়িতে গিয়ে এক লাখ টাকা দাবী করে। তারা বিএনপি নেতা শামীম মোল্লার লোক।

ভুক্তভোগী ভুমিহীন পরিবার ও গ্রামবাসীর দাবি, এলাকায় শান্তি বজায় রাখতে এবং ভূমিহীনদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম বলেন, বিষয়টি মিথ্যা একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। চাঁদাবাজির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।”

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, মারধরের ঘটনায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আক্তারুজ্জামান শামীমসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা