• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অন্তঃস্বত্ত্বা নারীর ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার,স্বামী আ.টক শ্রীপুরে কামার পল্লীতে ব্যস্ত সময় পার করছেন কামাররা নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান: গাজীপুর হয়ে ত্রিশাল যাত্রা, উৎসবমুখর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রীপুরে কারখানায় ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষে আ.হত-১০ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা ইমরান হোসেন সৈকত শ্রীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধা.ও.য়া-পাল্টা ধা.ও.য়া টি.য়া.র.শে.ল ও সাউন্ড গ্রে.নে.ড নিক্ষেপ; কারখানা বন্ধ ঘোষনা আজ ভাওয়াল জমিদার খান বাহাদুর আব্দু মিয়ার ৭৯তম মৃত্যুবার্ষিকী নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে কালীগঞ্জে মাস্টারপ্ল্যান কনসালটেশন সভা অনুষ্ঠিত গাজীপুর জেলায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২

শ্রীপুরে কারখানায় ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষে আ.হত-১০

Reporter Name / ৭২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের দশ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের আরবেলা ফ্যাশন লি: নামক কারখানার সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলো মাহাবুব(৪৮) আলাল(৪২) জুনায়েত(৪২) দেলোয়ার মোল্লা(৪০) শিপু(২৯) রুহুল আমীন মন্ডল(৫০) অপর পক্ষের বাবু(৩০) মাসুম(৩০) নাহিদ(৩৪) ও নিলয়(১৭)।

জানাযায়, সকাল নয়টার দিকে বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আক্তারুজ্জামান শামীম স্থানীয় নেতা কর্মীদের নিয়ে আরবেলা ফ্যাশন লি: কারখানার গেইটে বিপরিতে একটি মার্কেটের সামনে বসে ছিলেন কথা বলছিলেন। কৃষক দলের নেতা মো. মাসুম আহমেদ নেতা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যের কথা কাটাকাটি সংঘর্ষে রুপ নেয়। এতে দু’পক্ষের দশ জন আহত হয়। গুরুত্বর আহত পাঁচ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।

বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আক্তারুজ্জামান শামীম জানান,শনিবার প্রধান মন্ত্রী ময়মনসিংহের ত্রিশালে কবিনজরুল বিশ্ববিদ্যাালয়ে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে যাবেন। উপজেলা বিএনপির নির্দেশনায় প্রধান মন্ত্রীর ত্রিশাল যাত্রা সফল করতে দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করছিলেন। এছাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আরবেলা ফ্যাক্টরীর গাড়ী পরিচালনা ও ব্যবসা করার জন্য আমাদের পক্ষে সুপারিশ দিয়েছেন। আমরা ব্যবসার বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম। এ সময় মাসুম এসে বলে গাড়ীর ব্যবসা তার। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে অতুর্কিত ভাবে মাসুম তার লোকদের নিয়ে হামলা করে আমার নেতাকর্মীদের আহত করেছে। গুরুত্বর আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে হামলা কারীদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

অভিযোগ অস্বীকার করে বরমী ৬নং ওয়ার্ড কৃষক দলের সদস্য মো. মাসুম আহমেদ জানান, আমি আগে থেকেই আরবেলা ফ্যাশন লি: এর শ্রমিক পরিবহনের বাসের ব্যবসা করে আসছি। বরমী ইউনিয়ন বিএনরি সদস্য সচিব তার লোকজন নিয়ে শ্রমিক পরিবহনের বাসগুলেকে হুকি ধমকী দিয়ে তাড়িয়ে দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের লোকদের উপর হামলা কারা হয়। এতে চার জন আহত হয়। তিনটি শ্রমিক পরিবহন করার গাড়ি ভাংচুর করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিনূর আলম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এক পক্ষ নিলাফুলা জখমের অভিযোগ দিয়েছে। অপর পক্ষের অভিযোগ এখনো পাইনি। এবিষয়ে পরবির্তীতে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা