• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline
​শ্রীপুরে প.চা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা হরমুজ প্রণালী নিয়ে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচারের প্রতিবাদে ব্যারিস্টার খোরশেদ আলমের সংবাদ সম্মেলন শ্রীপুরে জঙ্গলে পড়ে আছে ১২ ঘোড়ার মা.থা-হা.ড়, মাংস নিয়ে উধাও দু.র্বৃ.ত্ত.রা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিট: প্রবাসে এক টুকরো বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সবুজের বার্তা ছড়িয়ে দিতে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীকে আম গাছের চারা বিতরন করেন বিএনপি নেতা  কাপাসিয়ায় ফকির মজনু শাহ্ সেতুর টোল সম্পূর্ণ বাতিলের দাবি এমপি সালাহউদ্দিনের যুক্তরাষ্ট্রে বাড়ছে অভিবাসন ধরপাকড়, স্বেচ্ছায় ফিরলে ২,৬০০ ডলারের সুযোগ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের তৃতীয় দফা গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা “শ্রীপুরে পূর্ব.শ.ত্রু.তার জেরে সাবেক ছাত্রদল নেতার ওপর হা.ম.লা ; থানায় অ.ভি.যোগ দায়ের”

শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে

Reporter Name / ৩৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ ​গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার একটি গজারি বনের পাশের কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আসিফ ওই গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। নিহত আসিফ দুই বছর আগে তৃতীয় বিয়ে করেন তার একটি ৭ মাসের কন্যা সন্তান রয়েছে। সে আগেও দুটি বিয়ে করেছেন তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। পরে সে তৃতীয় বিয়ে করে।এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

নিহতের স্ত্রী মীম আক্তার জানান, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আসিফ। সাধারণত রাত ১০টার মধ্যে তিনি বাড়ি ফিরে আসতেন। তবে গত রাতে যথাসময়ে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে কল করলে মোবাইল ফোনটি বন্ধ পান। স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিতে থাকেন। সকালে গজারী বনে তার গলাকাটা লাশ মিলেছে।

​নিহতের মা আছমা বেগম জানান, ​”ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কেউ আমার ছেলের অটোরিকশাটি ফেলে রেখে যায়। অটোরিকশাটি দেখার পর থেকেই আমাদের দুশ্চিন্তা বাড়তে থাকে। পরে সকালে খুঁজতে খুঁজতে বগারভিটা এলাকায় আসিফের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখি।” আমার ছেলেকে গত ১মাস আগে ব্যাংক থেকে লোনে টাকা তুলে ১লাখ ১০হাজার টাকা দিয়ে অটোরিকশা কিনে দিয়েছি।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ​যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে নারীর ব্যবহারের কিছু সামগ্রী পাওয়া যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।​হত্যার রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা