• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ,আটক-২ চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়; অবিলম্বে গ্রেপ্তার করতে হবে-মামুনুল হক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কাপাসিয়ায় “জুলাই শহিদ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীপুরে সিজার করতে গিয়ে নবজাতকের হাত ভেঙ্গে কয়েক টুকরো, সিভিল সার্জন কতৃক তদন্ত কমিটি গঠন সিভিলসার্জন গাজীপুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে আবারও জেলা প্রশাসক পরিবর্তন, জনমনে নানা আলোচনা গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আ.ক্র.মণ: দুই পা ভেঙে মৃ.ত্যু.র মুখে ‘রাজু বাহাদুর’

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান: গাজীপুর হয়ে ত্রিশাল যাত্রা, উৎসবমুখর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

Reporter Name / ১৪৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান: গাজীপুর হয়ে ত্রিশাল যাত্রা, উৎসবমুখর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর/শ্রীপুর:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার পথে গাজীপুরে নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি বহর গাজীপুরে প্রবেশ করে নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন প্লেকার্ড হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। পরে প্রধান মন্ত্রীর গাড়ীবহর শ্রীপুর উপজেলায় প্রবেশ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় প্রধান মন্ত্রী তারেক রহমান গাড়িতে থেকে হাত নেরে তাদের জবাব দেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ​”প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ মহাসড়কের পাশে অবস্থান নেন।

কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে জৈনা বাজার পর্যন্ত কয়েকটি স্পটে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।এ সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটি ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উছ্বাস দেখা যায়। পুরো মহাসড়কজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ত্রিশাল সফরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ধারার খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ ও বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন তিনি।

​প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা