পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে পৌরসভার ২নং ওয়াডে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন স্থানীয় সমাজসেবক ও পৌর বিএনপির সহ-সভাপতি মো: বিল্লাল হোসেন।
বৃহস্পতিবার ঈদের দিন প্রতিটি পরিবারকে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়।
২নং ওয়াড কাউন্সিল পদ প্রার্থী ও পৌর বিএনপির মো: বিল্লাল হোসেন বলেন, ঈদের আনন্দ যেন সবাই ভাগাভাগি করতে পারে, সেজন্যই এই উদ্যোগ। সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
স্থানীয়রা জানান এমন উদ্যোগ গরিব-দুঃখীদের ঈদ আনন্দ বাড়িয়েছে। তারা আয়োজককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।