• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline
শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ,আটক-২ চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়; অবিলম্বে গ্রেপ্তার করতে হবে-মামুনুল হক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কাপাসিয়ায় “জুলাই শহিদ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীপুরে সিজার করতে গিয়ে নবজাতকের হাত ভেঙ্গে কয়েক টুকরো, সিভিল সার্জন কতৃক তদন্ত কমিটি গঠন সিভিলসার্জন গাজীপুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে আবারও জেলা প্রশাসক পরিবর্তন, জনমনে নানা আলোচনা গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আ.ক্র.মণ: দুই পা ভেঙে মৃ.ত্যু.র মুখে ‘রাজু বাহাদুর’

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ.ভি.যান ; ৭৫ কেজি গাঁ.জা ও মিনি ট্রাকসহ গ্রে.প্তা.র-২

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গাজীপুর: গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজা ও মিনি ট্রাকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার ( ০৮ জুন) ভোরে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার কররা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর এলাকার মলাই মিয়ার ছেলে মিনি ট্রাক চালক মো: সাকিব মিয়া (৩৪), অপরজন ব্রাহ্মণবাড়িয়া কসবা বড়খোটা এলাকার শিশু মিয়ার ছেলে নাজমুল মিয়া(২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজারস্থ মহাসড়কের পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় গাঁজা বহনকারী মিনি ট্রাকটি চেকপোস্ট পর্যন্ত পৌছালে সংকেত দিয়ে থামিয়ে বিধি মোতাবেক তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মিনি ট্রাকে বিশেষ কৌশলে গোপন চেম্বারে লুকায়িত ৭৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় উপ পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে জিএমপি সদর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা