• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি শ্রীপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দ.খ.ল ও গাছ কাটার অভিযোগ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ শ্রীপুরে চাঁ.দা না পেয়ে ঘরবাড়ি ভা.ঙ.চু.রের অভিযোগে সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা শ্রীপুরে পারিবারিক ক.ল.হে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কু.পি.য়ে হ.ত্যা, ঘা.ত.ক স্বামী গ্রে.প্তা.র শ্রীপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স শ্রীপুরে এক কর্মজীবী নারীকে মা.র.ধ.র করার অ.ভি.যো.গ ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়ায় ডিবি উত্তর পুলিশের অভিযান: ২২০ পিস ই.য়া.বাসহ ৪ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের গাড়িতে গু.লি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছি.ন.তা.ই, থানায় মামলা দায়ের

শ্রীপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দ.খ.ল ও গাছ কাটার অভিযোগ

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও গাছ কাটার অভিযোগ

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পৈতৃক জমি থেকে জোরপূর্বক গাছ কেটে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সৎ ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​রবিবার (১৮ অক্টোবর) উপজেলার গোসিংগা ইউনিয়নের কাইচাবাড়ি গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৪৯) বাদী হয়ে বিল্লাল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় এই অভিযোগ করেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে হেলাল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। তার পিতা জীবিত থাকাকালীন তাকে জমি রেজিস্ট্রি করে দিয়ে যান। তবে বিবাদীগণ অন্যায়ভাবে জমিটি দখল করে রাখেন। ইতিপূর্বে বাদীকে মারধরের ঘটনা ঘটলে তিনি গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।

​মামলা চলমান থাকা অবস্থায়ও রবিবার সকালে বিল্লাল হোসেন লোকজন নিয়ে জোরপূর্বক হেলাল উদ্দিনের জমিতে থাকা একটি বড় কাঁঠাল গাছ কেটে নিয়ে যান। এ সময় বাদী ও তার পরিবার বাধা দিতে গেলে বিবাদীরা তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

​এ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, “বাবার কাছ থেকে আমি কাঁঠাল গাছটি কিনে রেখেছিলাম। সেই গাছটিই আমি বিক্রি করেছি। আমি জমি ক্রয় করে মালিক হয়েছি।”

​এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, ঘটনা সম্পর্কিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা