• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হা.ম.লা, শিশুসহ আ.হত ৫ গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হ-ত্যা: পুত্রবধূসহ গ্রেফতার ৩

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে নয়টায় শ্রীপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ঢাক-ঢোলের শব্দ আর বৈশাখী গানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম,​ উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা বন্যা, র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতৃবৃন্দসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী মেলার ফিতা কেটে আনন্দঘন পরিবেশে বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বাঙালির কৃষ্টি ও ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। মেলায় স্থানীয় কারুপণ্য ও ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলো সাধারণ দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা