• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হা.ম.লা, শিশুসহ আ.হত ৫ গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হ-ত্যা: পুত্রবধূসহ গ্রেফতার ৩

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন

Reporter Name / ৮৭ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

‎গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান (MWMP) কাজের শুভ উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

রোববার (১২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না হলে তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। এই Medical Waste Management Plan(MWMP) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।”

‎তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলামের সভাপতিত্বে ‎অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ, গাজীপুর ড্যাবের আহবায়ক ডা. আলী আকবর পলান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর ইউসিসিএ ( বিআরডিপি)-এর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, মোসলেম উদ্দিন মৃধা, আহবায়ক সদস্য সাইফুল হক মোল্লা ও বিল্লাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা ‎স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম জানান,  Medical Waste Management Plan (MWMP) কার্যক্রম চালুর ফলে হাসপাতালের বর্জ্য সঠিকভাবে পৃথকীকরণ, সংরক্ষণ ও নিষ্পত্তি করা সম্ভব হবে, যা সংক্রমণ ঝুঁকি কমাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং হাসপাতালের স্টাফ ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা