• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হা.ম.লা, শিশুসহ আ.হত ৫ গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হ-ত্যা: পুত্রবধূসহ গ্রেফতার ৩

শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

 

​গাজীপুরের শ্রীপুরে হয়রানিমূলক ও মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জমির হোসেন। আজ রবিবার দুপুরে উপজেলার টেপিরবাড়ি গ্রামে নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযুক্ত প্রতিবেশী কবির হোসেনের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করাসহ জমি দখলের একাধিক অভিযোগ তুলে ধরা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা জমির হোসেন বলেন, “আমার প্রতিবেশী কবির হোসেন দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের অজুহাতে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে আসছেন। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার ছবি ব্যবহার করে নানা রকম কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন, যা আমাকে সামাজিকভাবে চরমভাবে হেয়প্রতিপন্ন করছে।”
​তিনি আবেগাপ্লুত হয়ে আরও বলেন, “আমি একজন হার্টের রোগী। এসব মানসিক নির্যাতন ও মিথ্যা প্রচার আমি মেনে নিতে পারছি না। এই পরিস্থিতির কারণে আমার কোনো শারীরিক ক্ষতি বা মৃত্যু হলে তার জন্য কবির হোসেন সরাসরি দায়ী থাকবেন।”

​একই এলাকার বাসিন্দা মৃত রহম আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ১২ বছর আগে কবির হোসেনের সাথে জমি নিয়ে যে বিরোধ ছিল তা মীমাংসা হয়ে গিয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগ নিয়ে কবির হোসেন তার ১০টি গাছ কেটে নিয়ে গেছেন এবং জমি দখলের পাঁয়তারা করছেন। বর্তমানে তিনি ও তার পরিবার কবিরের প্রাণনাশের হুমকিতে চরম আতঙ্কে রয়েছেন।

​ভুক্তভোগী অপর প্রতিবেশী এবাদুল ইসলাম মফিজুল অভিযোগ করে বলেন, “৫ আগস্টের পর কবির হোসেন সরকারি রাস্তার ইট তুলে নিয়ে রাস্তাটি নিজের দখলে নিয়েছেন। এর প্রতিবাদে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ায় কবির হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

​সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা এসব হয়রানি ও দখলদারিত্ব থেকে মুক্তি পেতে এবং অভিযুক্ত কবির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা