• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ শ্রীপুরে ৫০ পিস ই.য়া.বাসহ এক মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র

৫ কার্যদিবসে ঐতিহাসিক রায়: মিরপুরে শিশু রামিসা হ-ত্যা মামলায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু-দ-ণ্ড

Reporter Name / ২১০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক:
​দেশের বিচারিক ইতিহাসে এক অনন্য ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে মাত্র ৫ কার্যদিবসের মধ্যে শেষ হলো ৮ বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলার বিচার। রাজধানীর মিরপুরের পল্লবীতে সংঘটিত এই নৃশংস মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

​আজ রবিবার (৭ জুন) বেলা ১১টা ৩৭ মিনিটে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। দেশের ইতিহাসে এটিই প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলা, যার বিচারিক কাজ এত দ্রুততম সময়ে শেষ করে রায় দেওয়া হলো।

​মামলার সংক্ষিপ্ত বিবরণ ও রায়, মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। অপরাধে সরাসরি জড়িত থাকায় প্রধান আসামি সোহেল রানা এবং তাকে সহযোগিতা করার অপরাধে তার স্ত্রী স্বপ্না আক্তার—উভয়কেই আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

​আদালতের বক্তব্য, রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের বিচারক উল্লেখ করেন, শিশুদের প্রতি এমন পৈশাচিক ও নৃশংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। এই দ্রুততম রায় সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা দেবে এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে তুলবে।

শিশু রামিসার পরিবার এই ঐতিহাসিক ও দ্রুত রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা এত দ্রুত বিচার পাব ভাবিনি। প্রশাসনের এই তৎপরতায় আমরা কৃতজ্ঞ। এখন দ্রুত যেন এই রায় কার্যকর করা হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা