• বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Headline
গফরগাঁওয়ে রবিন হ.ত্যা মামলার আসামি রাজিব গ্রে.প্তা.র: ৩টি পি.স্ত.ল ও ১৬ রাউন্ড গু.লি উদ্ধার গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ.ভি.যান ; ৭৫ কেজি গাঁ.জা ও মিনি ট্রাকসহ গ্রে.প্তা.র-২ শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তার বোনের জানাজায় মানুষের ঢল শ্রীপুরে সাবেক শশুরকে কো.পা.লো তালাক দেয়া স্বামী শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের মৃ.ত্যুর খবরে ছোট বোনেরও মৃ.ত্যু ৫ কার্যদিবসে ঐতিহাসিক রায়: মিরপুরে শিশু রামিসা হ-ত্যা মামলায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু-দ-ণ্ড সীমান্তে ফের সক্রিয় পুশইন চক্র, সতর্ক অবস্থানে বিজিবি শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নারী ডাক্তারকে অ.প.হ.র.ণ করে বিয়ের চেষ্টার অভিযোগে ডাক্তার গ্রে.প্তা.র শ্রীপুরে ২৫ লিটার চুলাই ম.দ.সহ এক নারী মা.দ.ক কারবারি আ.টক

গফরগাঁওয়ে রবিন হ.ত্যা মামলার আসামি রাজিব গ্রে.প্তা.র: ৩টি পি.স্ত.ল ও ১৬ রাউন্ড গু.লি উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬


ময়মনসিংহ,গফরগাঁও::
​ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঞ্চল্যকর কলেজছাত্র নাহিয়ান রবিন (২৪) হত্যা মামলার অন্যতম আসামি রাজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোতালেব প্লাজার ৪র্থ তলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে গফরগাঁও থানা পুলিশ। অভিযানে রাজিবকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৩টি পিস্তল, ১৬ রাউন্ড তাজা গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

​গত সোমবার রাতে পৌর শহরের মাজার রোড এলাকায় বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন কলেজছাত্র নাহিয়ান রবিন। বর্বরোচিত এই হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​পুলিশ জানায়, রবিন হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে রাজিবের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। গ্রেপ্তারকৃত আসামিকে থানায় রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
​এই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা