নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন (বৃহস্পতিবার) বাদ আছর বরমী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরমী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আঃ মোতালিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল (আজাদ)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আবুজাফর সরকার,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ শফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন,বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিক মন্ডল,সাবেক সভাপতি আফাজ প্রধান, সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির,ফয়েজ আল মামুন,বরমী ইউনিয়ন কৃষকদলের সভাপতি শামসুদ্দিন সুমি, শ্রীপুর উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক রাসেল আকন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাসুদ সরকার এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব আক্তারুজ্জামান শামীম।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।