• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
​শ্রীপুরে প.চা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা হরমুজ প্রণালী নিয়ে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচারের প্রতিবাদে ব্যারিস্টার খোরশেদ আলমের সংবাদ সম্মেলন শ্রীপুরে জঙ্গলে পড়ে আছে ১২ ঘোড়ার মা.থা-হা.ড়, মাংস নিয়ে উধাও দু.র্বৃ.ত্ত.রা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিট: প্রবাসে এক টুকরো বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সবুজের বার্তা ছড়িয়ে দিতে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীকে আম গাছের চারা বিতরন করেন বিএনপি নেতা  কাপাসিয়ায় ফকির মজনু শাহ্ সেতুর টোল সম্পূর্ণ বাতিলের দাবি এমপি সালাহউদ্দিনের যুক্তরাষ্ট্রে বাড়ছে অভিবাসন ধরপাকড়, স্বেচ্ছায় ফিরলে ২,৬০০ ডলারের সুযোগ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের তৃতীয় দফা গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা “শ্রীপুরে পূর্ব.শ.ত্রু.তার জেরে সাবেক ছাত্রদল নেতার ওপর হা.ম.লা ; থানায় অ.ভি.যোগ দায়ের”

শ্রীপুরে ব.জ্র.পাতে কৃষকের একটি গরুর মৃ.ত্যু

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে এক কৃষকের ৬০ হাজার টাকা মূল্যের একটি গাভী মারা গেছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মুঞ্জুরুল মিয়া প্রতিদিনের মতোই তাঁর গৃহপালিত গরুগুলোর পরিচর্যা করছিলেন। আজ সোমবার লোহাগাছ এলাকায় বৃষ্টির চলাকালীন সময়ে আকস্মিক একটি বজ্রপাত সংস্পর্শে ঘটনাস্থলেই গরুটি মারা যায়।

​ক্ষতিগ্রস্ত কৃষক মুঞ্জুরুল মিয়া জানান, মারা যাওয়া গাভীটির বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ৬০ হাজার টাকা। মধ্যবিত্ত পরিবারের জন্য এটি একটি বড় ধরনের আর্থিক ধাক্কা। গাভীটি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। হঠাৎ বজ্রপাতে এটা এভাবে মরে যাবে ভাবতেও পারিনি। আমার বড় ক্ষতি হয়ে গেল।”

​এদিকে ঘটনার পর লোহাগাছ দক্ষিণ পাড়া এলাকার প্রতিবেশীরা গরুটি দেখতে মুঞ্জুরুল মিয়ার বাড়িতে এসে ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি বা বেসরকারিভাবে কিছুটা আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা