• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Headline
শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ,আটক-২ চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়; অবিলম্বে গ্রেপ্তার করতে হবে-মামুনুল হক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কাপাসিয়ায় “জুলাই শহিদ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীপুরে সিজার করতে গিয়ে নবজাতকের হাত ভেঙ্গে কয়েক টুকরো, সিভিল সার্জন কতৃক তদন্ত কমিটি গঠন সিভিলসার্জন গাজীপুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে আবারও জেলা প্রশাসক পরিবর্তন, জনমনে নানা আলোচনা গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আ.ক্র.মণ: দুই পা ভেঙে মৃ.ত্যু.র মুখে ‘রাজু বাহাদুর’

শেরপুর সীমান্তে নালিতাবাড়ী ভারতীয় ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

শেরপুর সীমান্তে নালিতাবাড়ী ভারতীয় ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক

মোঃ জিয়াউল হক, শেরপুর: প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে এক বিশেষ অভিযান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ১৭ জুন রবিবার উপজেলার চায়নামোড় নামক স্থানে বিজিবির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে । আটককৃত ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে মোঃ দুলাল মিয়া (৪৭) এবং একই গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ খোকন (৩০)। বিজিবি জানায়, আটক করার সময় তাদের কাছ থেকে ৪৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং চোরাচালানের কাজে ব্যবহৃত ০১টি ইজিবাইক জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ সাঁইত্রিশ হাজার চারশত টাকা। ঘটনার পর আটককৃত আসামীদের বিরুদ্ধে ইয়াবা চোরাচালানের অভিযোগে শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবির এই কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা