গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র ‘জুলাই পদযাত্রা’ ও পথ সভা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি :
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকেলে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে ঐতিহাসিক
জুলাই পদযাত্রা’ ও পথ সভা হয়েছে।
গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইব এর সভাপতিত্ব ও গাজীপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -জুলাই গণ-অভ্যুত্থানের একদফার ঘোষক, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন – এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -এনসিপির মহাসচিব আখতার হোসেন এমপি, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -গাজীপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, প্রভাষক আফরিনা আক্তার,
গাজীপুর জেলা শাখা জাতীয় ছাত্রশক্তির
মুখ্য সংগঠক মাহিব হোসেন রুদ্র।