• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ,আটক-২ চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়; অবিলম্বে গ্রেপ্তার করতে হবে-মামুনুল হক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কাপাসিয়ায় “জুলাই শহিদ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীপুরে সিজার করতে গিয়ে নবজাতকের হাত ভেঙ্গে কয়েক টুকরো, সিভিল সার্জন কতৃক তদন্ত কমিটি গঠন সিভিলসার্জন গাজীপুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে আবারও জেলা প্রশাসক পরিবর্তন, জনমনে নানা আলোচনা গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আ.ক্র.মণ: দুই পা ভেঙে মৃ.ত্যু.র মুখে ‘রাজু বাহাদুর’

গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আ.ক্র.মণ: দুই পা ভেঙে মৃ.ত্যু.র মুখে ‘রাজু বাহাদুর’

Reporter Name / ৬১ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে সহাবস্থানে থাকা অন্য একটি হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উদ্ধারকৃত পুরুষ হাতি ‘রাজু বাহাদুর’। হাতির ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে সামনের দুটি পা-ই ভেঙে গেছে তার। বর্তমানে হাতিটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে বাঁচিয়ে তুলতে দেশি চিকিৎসকদের পাশাপাশি থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে জীর্ণশীর্ণ ও আহত অবস্থায় এই হাতিটিকে উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। আতিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন এই হাতিটি দিয়ে ওই এলাকায় চাঁদাবাজি করানো হচ্ছিল। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর, যা বর্তমানে ১০ বছর পেরিয়েছ। উদ্ধারের পর থেকেই সাফারি পার্কের হাতিশালার একটি নির্দিষ্ট স্থানে শিকল দিয়ে বেঁধে রেখে তাকে লালন-পালন করা হচ্ছিল।

​পার্কের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত ২৪ মে হাতিশালার অন্য একটি হাতি আচমকা রাজু বাহাদুরের ওপর আক্রমণ করে এবং সজোরে ধাক্কা দেয়। পায়ে শিকল থাকায় রাজু বাহাদুর নিজেকে সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়ে এবং তার সামনের দুটি পা ভেঙে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কয়েক দিন পর হাতিটিকে ক্রেনের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে তুলে বালির ওপর একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

​গুরুতর জখম হওয়া রাজু বাহাদুর এখন আর উঠে দাঁড়াতে পারছে না। বর্তমানে সে শুয়ে শুয়েই সামান্য পরিমাণে খাবার গ্রহণ করছে। তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী থাইল্যান্ড থেকে আনা বিশেষজ্ঞ ভেটেরিনারি সার্জনসহ দেশীয় চিকিৎসকেরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় হাতিটির শারীরিক অবস্থার আশানুরূপ কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। ফলে তার বেঁচে থাকা নিয়ে গভীর শঙ্কা দেখা দিয়েছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বনসংরক্ষক) মো. তারেক রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ​”একই খাঁচায় বা আবদ্ধ জায়গায় থাকার কারণে প্রাণীদের মধ্যে মাঝে মাঝেই এমন মারামারি হয়ে থাকে, এটি খুবই স্বাভাবিক। অন্য একটি হাতির ধাক্কায় রাজু বাহাদুর মাটিতে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করেছি এবং থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে তার নিয়মিত চিকিৎসা করাচ্ছি। আশা করি, রাজু বাহাদুর দ্রুত সুস্থ হয়ে আবারও হাতিশালায় ফিরে আসবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা