• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ট্রেন থেকে প.ড়ে অজ্ঞাত যুবকের মৃ.ত্যু ঝিনাইগাতীর সীমান্তে থেকে ১২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক শ্রীপুরে ১ কেজী গাঁ.জা ও গাঁ.জা বিক্রির প্রায় ৪ লাখ টাকা সহ গ্রে.ফ.তার-১ শ্রীপুরে চতুর্থ শ্রেণীর মাদ্রাসার ছাত্রীকে ধ.র্ষ.ণে.র চেষ্টার অ.ভি.যোগে আ.টক-১ গাজীপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত শ্রীপুরে অন্তঃস্বত্ত্বা নারীর ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার,স্বামী আ.টক শ্রীপুরে কামার পল্লীতে ব্যস্ত সময় পার করছেন কামাররা নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান: গাজীপুর হয়ে ত্রিশাল যাত্রা, উৎসবমুখর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রীপুরে কারখানায় ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষে আ.হত-১০ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা ইমরান হোসেন সৈকত

শ্রীপুরে ১ কেজী গাঁ.জা ও গাঁ.জা বিক্রির প্রায় ৪ লাখ টাকা সহ গ্রে.ফ.তার-১

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও নগদ ৩ লাখ ৯৬ হাজার ১০০ টাকা সহ সুলতান (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

রবিবার (২৪ মে) বিকেল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার সাব-লাইন গ্রীনটেক্স কারখানার উত্তর পাশের একটি মসজিদসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে হাতেননাতে আটক করা হয়।

আটককৃত সুলতান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার বাঘবেড় খালপাড় এলাকার বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় শাহজাহানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ তাকে মাদক ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করে। ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা