• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার- ৩ অনিন্দ্য প্রেম /মুহম্মদ আজিজুল হক হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, ‘গার্ডিয়ান এঞ্জেল’ কর নিয়ে নতুন বিতর্ক সিলেটের ডিসি মো. সারওয়ার আলম প্রত্যাহার, জনমনে নানা প্রশ্ন শ্রীপুরে পৈত্রিক জমি দখলচেষ্টা,থানায় অভিযোগ গাজীপুরে জাল টাকা সহ পুলিশের হাতে আটক-১ পারিবারিক সমস্যা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর সাজিবের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ! গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের ম.র্মা.ন্তিক মৃ.ত্যু ​শ্রীপুরে চারা গাছ ভাঙচুরের অভিযোগ অস্বীকার : উল্টো গাছ লাগিয়ে দৃষ্টান্ত গড়লেন বাচ্চু মিয়া ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার- ৩

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার- ৩

মোঃ জিয়াউল হক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) ভোর প্রায় ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), গুমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ জানায়, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপ ওই এলাকা দিয়ে যাওয়ার তথ্য পেয়ে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধার হওয়া মদের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা