• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline
শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের কমিটি গঠন- রিপন আনসারী সভাপতি,হাজী মুছা সম্পাদক নির্বাচিত।

শ্রীপুরে পৈত্রিক জমি দখলচেষ্টা,থানায় অভিযোগ

Reporter Name / ১৭৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সূত্রে মালিকানাধীন জমি জোরপূর্বক দখলচেষ্টা, সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী বাসনা মন্ডল (৬০) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুই পক্ষের উত্তেজনায় ঘটনাস্থলে যায় শ্রীপুর থানা পুলিশ।

​অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের মৃত হযরত আলী মন্ডলের কন্যা বাসনা মন্ডল ও তাঁর ভাই-বোনেরা পৈত্রিক সূত্রে শ্রীপুর মৌজার ১ একর ৭৬ শতাংশ জমির মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তাদের মধ্যে ৬ ভাই তাদের জমি বিক্রি করে দেয়। কিন্তু ওই জমিতে অন্যান্য ভাই-বোনদের জমি রয়েছে।কিন্তু গত কিছুদিন শিল্পপতি এম.এস.সি গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মো: এস.আর আজাদ (৫০) এর সহযোগীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছিল।

​এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮ টার দিকে তারা সীমানা প্রাচীর নির্মাণের সামগ্রী নিয়ে উক্ত জমিতে প্রবেশ করে।জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করলে বাসনা মন্ডল ও তাঁর পরিবারের লোকজন বাধা প্রদান করেন।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাধা দিলে বিবাদীর নিয়োজিত ব্যক্তিরা ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট করতে উদ্যত হয়। একই সাথে পুনরায় কাজে বাধা দিলে তাদের কাউকে রেহাই দেওয়া হবেনা বলে হুমকি প্রদান করেন।

এই বিষয়ে বক্তব্যের নিতে এম.এস.সি গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মো: এস.আর আজাদ সাহেবের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

তবে এ বিষয়ে তার স্থানিয় প্রতিনিধি আব্দুল আওয়াল মন্ডল জানান, গত ৩৫ বছর আগে জায়গাটি কিনে ছিলো রুকুনউদ্দিন,নরু,জাফর সাহেব তারা এখানে পল্টি করে ছিলো। পরে তারা বিক্রির জন্য সাইনবোট টানিয়ে দেয়। তার পরে অনেক দিন অতিবাহিত হয়েছে। জায়গাটি পরে আজাদ সাহেব দেখে পছন্দ করে তিনি তাদের কাছ থেকে কিনে নেন। পরে মালিক মাপজোপ করে জমিতে সিমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করেন। এতে কিছু লোক এসে বাঁধা দেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, পুলিশ বলেছে কাগজ নিয়ে বসতে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। দুই পক্ষকে ঝগড়া বিবাদে না ঝড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। দুই পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা