• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হা.ম.লা, শিশুসহ আ.হত ৫ গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হ-ত্যা: পুত্রবধূসহ গ্রেফতার ৩

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা।

রোববার (১২ এপ্রিল ) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে জেলা আমীর ডা. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারির আবুল কালাম আজাদ।

সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আনিসুর রহমান বিশ্বাস, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি এ টি এম মুজাহিদুল ইসলাম, এনসিপি গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মিছবাহ, শ্রীপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আমীর মোঃ আলাউদ্দিন, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন এবং শ্রীপুর পৌর আমীর ডা. মোঃ আনিসুজ্জামান।

বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে।

শ্রীপুর,গাজীপুর,প্রতিনিধি।
১২/০৪/২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা