• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হা.ম.লা, শিশুসহ আ.হত ৫ গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হ-ত্যা: পুত্রবধূসহ গ্রেফতার ৩

কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

শামসুল হুদা লিটনঃ-

গাজীপুরের কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদ’ এর ইসলাম বিরোধী প্রচারণার প্রতিবাদে এবং তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার সকালে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছেন।

#সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদ মুসলিমদের ঈমান আকিদা ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত। এসব ভ্রান্ত মতবাদের মধ্যে ‘হেযবুত তাওহীদ’ একটি ভয়ঙ্কর ভ্রান্ত মতবাদ, যারা ইসলামের সহিহ আকিদা, উম্মাহর স্বীকৃত পথকে প্রশ্নবিদ্ধ করে নতুন এসলাম প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। ‘হেযবুত তাওহীদ’ দাবি করে রাসুলের ইন্তিকালের ৬০/৭০ বছর পর পৃথিবী থেকে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান পৃথিবীতে কোথাও সঠিক ইসলাম নেই। ১৪’ শ বছর পর বায়োজিদ খান পন্নী হারিয়ে যাওয়া ইসলামকে পুনর্জীবন দিতে ১৯৯৫ সালে ‘হেযবুত তাওহীদ’ প্রতিষ্ঠা করে।
#বক্তারা আরো বলেন, ‘হেযবুত তাওহীদ’ এর ভ্রান্ত আকিদার উপর ভিত্তি করে তারা ইসলামের বিভিন্ন বিধানের নতুন ব্যাখ্যা প্রদান করছে, যার প্রতিটি কুফর এবং শিরক। তারা ইসলামকে এসলাম শিরোনামে এমন একটি রূপ দিয়েছে যার সাথে প্রকৃত ইসলামের দূরতম সম্পর্ক নেই। তাদের বই পুস্তক এবং বক্তব্যে অসংখ্য কুফরী ও শিরকী কথায় ভরপুর। তাই উলামায়ে কেরামের সর্ব সম্মত ফতোয়া হলো, ‘হেযবুত তাওহীদ’ চুড়ান্ত পথভ্রষ্ট দল এবং তারা মুসলিম নয়।

#কাপাসিয়া উপজেলা কওমি পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি আজমল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও দেওনা ‘দাওয়াতুল হক’ মাদরাসার মুহতামিম অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরী, উপজেলা সদরে অবস্থিত ‘ছওতুল কুরআন মাদরাসা’র মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, কাপাসিয়া উপজেলা মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস, ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ, রাণীগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ আজিজুল হক প্রমুখ। এসময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন উপস্থিত হয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
কাপাসিয়া ‘দারুল উলুম বালিকা মাদরাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাসউদুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা