শ্রীপুরে প্রায় ৮ হাজার পিস ই.য়া.বা.সহ এক মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে সাত হাজার সাতশত নব্বই পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলমের নেতৃত্বে মুলাইদ এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃত মো. আঃ কাদের (৪০) মুলাইদ এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশ ও ফোর্সের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মুলাইদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান কালে আঃ কাদেরের টিনশেড বাড়ির একটি কক্ষের বেডরুম থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সাত হাজার সাতশত নব্বই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা (মামলা নং-৪৯, তারিখ: ১৮/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।