• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline
শ্রীপুরে প্রায় ৮ হাজার পিস ই.য়া.বা.সহ এক মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র ​শ্রীপুরে প.চা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা হরমুজ প্রণালী নিয়ে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচারের প্রতিবাদে ব্যারিস্টার খোরশেদ আলমের সংবাদ সম্মেলন শ্রীপুরে জঙ্গলে পড়ে আছে ১২ ঘোড়ার মা.থা-হা.ড়, মাংস নিয়ে উধাও দু.র্বৃ.ত্ত.রা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিট: প্রবাসে এক টুকরো বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সবুজের বার্তা ছড়িয়ে দিতে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীকে আম গাছের চারা বিতরন করেন বিএনপি নেতা  কাপাসিয়ায় ফকির মজনু শাহ্ সেতুর টোল সম্পূর্ণ বাতিলের দাবি এমপি সালাহউদ্দিনের যুক্তরাষ্ট্রে বাড়ছে অভিবাসন ধরপাকড়, স্বেচ্ছায় ফিরলে ২,৬০০ ডলারের সুযোগ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের তৃতীয় দফা গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

শ্রীপুরে প্রায় ৮ হাজার পিস ই.য়া.বা.সহ এক মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শ্রীপুরে প্রায় ৮ হাজার পিস ই.য়া.বা.সহ এক মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে সাত হাজার সাতশত নব্বই পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

​সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলমের নেতৃত্বে মুলাইদ এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃত মো. আঃ কাদের (৪০) মুলাইদ এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশ ও ফোর্সের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মুলাইদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান কালে আঃ কাদেরের টিনশেড বাড়ির একটি কক্ষের বেডরুম থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সাত হাজার সাতশত নব্বই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা (মামলা নং-৪৯, তারিখ: ১৮/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা