• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু

গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার এবং ২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ক্রাইম সাউথ ডিভিশনের অধীনে টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিচালিত এ অভিযানে গ্রেফতাররা হলো—জসিম উদ্দিন (৪৮) ও মো. শরিফুল আলম আরিফ (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম টঙ্গীর গাজীপুরা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি ম্যাগাজিন সংযুক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রটি জব্দ করা হয়।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায়ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ বলেন, কোনো অপরাধেরই ছাড় দেওয়া হবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা জোরদার থাকলেও সচেতনতা ও জনসম্পৃক্ততাই পারে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা