• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু

শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুর চাষ হচ্ছে বিদেশি ফল আঙুর।উপজেলার রাজাবাড়ী, মাওনা,তেলিহাটি,গাজীপুর ইউনিয়ে কয়েকজন উদ্যোগতা চাষ করছেন এই বিদেশি ফল। রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আবুল হাসেম মোড়ল।তিনি তার ছেলের অনুপ্রেরণায় আঙুর চাষে আগ্রহী হয়ে চাষাবাদ শুরু করেন। প্রথম বছরেই তার বাগানে থোকায় থোকায় ঝুলে আছে বাহারি আঙুর।

সরেজমিন দেখা যায়, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের সাঈদ আলী মোড়লের ছেলে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মো. আবুল হাসেম মোড়ল প্রায় এক বিঘা জমিতে বিদেশি চারটি জাতের আঙুর চাষ করেছেন। প্রতিটি গাছেই আঙুর আসতে শুরু করেছে। পুরো আঙুর বাগনটি নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাখির আক্রমণ থেকে ফল রক্ষা করতেই এই জাল ব্যবহার করা হয়েছে। অনেক গাছেই মাচায় ঝুলে আছে খয়েরি ও সবুজ রঙের আঙুর।

বাগানের পরিচর্যাকারী মেজবাহ উদ্দিন বলেন, আমার চাচা সখ করে আঙুর বাগান করেছে। আমি বাগানের পরিচর্যা করি। চাচা গাজীপুরে থাকে প্রায় সময় নিজে গাছের পরিচর্যা করেন। প্রথম বছর আমরা ফল পেয়েছি।

বাগানোর মালিক আবুল হাসেম বলেন, আমার প্রবাসী ছেলের অনুপ্রেরণায় এই বাগান করি।রাজশাহীর বাঘা উপজেলা থেকে চার জাতের ৪৫টি চারা সংগ্রহ করি, তার মধ্যে দুটি চারা মারা যায়। বর্তমানে ৪৩ চারা বড় হয়েছে। চারার বয়স মাত্র ১০মাস।আলহামাদুলিল্লাহ অনেক গাছেই ইতিমধ্যে ফল এসেছে। দেশে এই বিদেশি আঙুরের চাহিদা অনেক। বাণিজ্যিক ভিত্তিতে আরও অনেকে যদি এই আঙুর চাষ করেন, তাহলে বাজারে আঙুরের দাম কমবে, পুষ্টির চাহিদাও মিটবে।’ তিনি আরও বলেন, ‘আগে দেশে যেসব আঙুর উৎপাদিত হতো, সেগুলো স্বাদে কিছুটা টক ছিল। নতুন জাতের এই আঙুর আমাদের মাটি ও আবহাওয়া উপযোগী এবং স্বাদেও মিষ্টি।’ যদি কেউ আঙুর চাষে আগ্রহ প্রকাশ করেন আমার কাছ থেকে চারা নিতে পারবেন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামে আঙুরের বাগান করা হয়েছে। এখানে হাইব্রিড বাইকুনুর জাতসহ কয়েকটি জাতের চাষ করা হয়েছে। বেশ ভালো ফলন আশা করছেন কৃষক। ফলে ইতিমধ্যেই রং ধরেছে। এর মাধ্যমে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং আমদানিনির্ভরতা কমবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে আমরা আঙুরের পরিচর্যায় কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, এই বিদেশি ফলের চাষ আমাদের দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’ তাছাড়াও উপজেলার মাওনা, তেলিহাটি ও গাজীপুর ইউনিয়নে আঙুর চাষ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা