• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার- ৩ অনিন্দ্য প্রেম /মুহম্মদ আজিজুল হক হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, ‘গার্ডিয়ান এঞ্জেল’ কর নিয়ে নতুন বিতর্ক সিলেটের ডিসি মো. সারওয়ার আলম প্রত্যাহার, জনমনে নানা প্রশ্ন শ্রীপুরে পৈত্রিক জমি দখলচেষ্টা,থানায় অভিযোগ গাজীপুরে জাল টাকা সহ পুলিশের হাতে আটক-১ পারিবারিক সমস্যা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর সাজিবের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ! গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের ম.র্মা.ন্তিক মৃ.ত্যু ​শ্রীপুরে চারা গাছ ভাঙচুরের অভিযোগ অস্বীকার : উল্টো গাছ লাগিয়ে দৃষ্টান্ত গড়লেন বাচ্চু মিয়া ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

শ্রীপুরে ভাই বোনের ঝগড়া থামাতে গেলে বড় ভাইকে পি.টি.য়ে হ.ত্যা ; আ.ট.ক-১

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ভাই বোনের ঝগড়া থামাতে গেলে বড় ভাই আজিজুল(৩৮)কে পিটিয়ে আহত করে তৃতীয় পক্ষ। রড সাবল দিয়ে পিটিয়ে তার মাথা থেতলে দেয়। মুমর্ষ আজিজুলকে প্রথমে শ্রীপুরে পড়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যূ হয়।

সোমবার(১জুন) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের পাইটাল বাড়ি গ্রামে কাওরাইদ-বরমী আঞ্চলিক সড়কে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।

আজিজুলের মৃত্যুর খবরে আজ দুপুরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্বজনদের আহাজারীতে এলাকায় শেকের ছায়া নেমে আসে। স্থানীয়রা প্রধান অভিযুক্ত মো. শামীম (৩৪) কে স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে। নিহত আজিজুল ওই গ্রামের মো.হানিফার ছেলে।তিনি ভিক্ষা করে চেয়ে জিন্তে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত মো. শামীম সহ অন্য অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা।

বুক চাপড়ে নিহতের মেয়ে আজিদা অভিযোগ করে বলেন, আমার বাবকে দিন দুপুরে রাস্তায় ফালাইয়া পিটাইয়া মাইরা ফালাইছে। মাইরের চোটে বাবা বমিকইরা দিছে। পায়খানা কইরা ফালাইছে। মর্টারের মতো কলকলাইয় রক্ত পড়তাছে। রক্ত পইড়া গিয়া বাবাব সাদা হইয়া মইরা গেছে।আমি বাবার খুনিদের ফাঁসি চাই।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের বোন শিমলা ও ছোট ভাই সুন্দইরা মাঝে ঝগড়া হয়। আজিজুল ঝগড়া থামাতে সুন্দইরাকে চড়থাপ্পর মেরে ঝগড়া থামানোর চেষ্টা করেন।

পূর্ব শত্রুতার জেড়ে তৃতীয় পক্ষরা সুযোগ নিতে বরমী-কাওরাইদ আঞ্চলিক সড়কে আজিজুলের উপর রড,সাবল ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আজিজুলকে পিটিয়ে কোপিয়ে মাথা থেতলে দেয়। আজিজ মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর পড়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। অবস্থা আশংকা জন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর চারটার দিকে তার মৃত্যূ হয়।

আজিজুলের মৃত্যুর খবরে আজ দুপুরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রধান অভিযুক্ত মো.শামীমকে(৩৪) ধরে পুলিশে সোপর্দ করেছে।

এ ঘটনায় নিহতের ভাই তাইজুল ইসলাম সোমবার রাতে থানায় একটি মাড়ামারির অভিযোগ কেরলে মামলা রুজু হয়। পুলিশ জানায় ওই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে পরিচালিত হবে।

নিহতের ছোট ভাই তাজুল ইসলাম বলেন, আমাদের দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় অভিযুক্তরা এসে আমাদেরকে গালাগাল করে এলোপাতাড়ি হামলা চালায়। বড় ভাই আজিজুলকে পিটিয়ে কোপিয়ে রাস্তায় ফেলে রাখে। তাকে মেরেই ক্ষান্ত হয়নি, তার বসতবাড়িতেও হামলা ভাঙচুর করেছে হামলাকারীরা। বাধা দিতে গেলে আমার মা, ছোট বোন, ভাইকে ও নির্মমভাবে পিটিয়ে আহত করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বেলা সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পিটিয়ে আজিজুলকে গুরুত্বর আহত করা হয়। তাকে প্রথমে শ্রীপুর পড়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন অঅহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা অঅশংকা জনক হওয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাতেই মারা মারির ঘটনায় মামলা রুজু হয়। আজ ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। রুজু হওয়া মামলাটি এখন হত্যা মামলায় পরিনত হয়েছে। মামলার প্রদান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও গ্রেফতার অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা