শ্রীপুরে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
গাজীপুর প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শ্রীপুর উপজেলা শাখার সাবেক ছাত্রনেতা ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডলের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল বের করা হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নাসিম মন্ডল বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “শ্রীপুরে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য মেনে নেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আমাদের প্রতিবাদ সংগ্রাম অব্যাহত থাকবে।” প্রতিবাদ মিছিলে স্থানীয় ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।