• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”— শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ​গাজীপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘নয়নপুর ২৫কে রান’ ম্যারাথন অনুষ্ঠিত গাজীপুরে সেপটিক ট্যাংক বি.স্ফো.র.ণে পোশাকশ্রমিক নি.হ.ত, আ.হ.ত ২ শ্রীপুরে জেন্ডার স্টেরিওটাইপ ও নারী নির্যাতন রোধে সামাজিক ঐক্যের আহ্বান শ্রীপুরে চুরি’র মামলায় আটককৃতদের শা.স্তি ও মালামাল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে নে.শা.র টাকা না পেয়ে বাবাকে পি.টি.য়ে হ.ত্যা শ্রীপুরে পৈত্রিক জমি থেকে গাছ কেটে জব.র.দ.খ.লের চেষ্টার অভিযোগ শ্রীপুরে জমি বিরোধে মা-ছেলেকে মা.র.ধ.রের অভিযোগ শ্রীপুরে ১২০ পিস ই.য়া.বা উদ্ধার; এক পুলিশ কনস্টেবলসহ গ্রে.প্তা.র-৩ শ্রীপুরে বর্জ্যবাহী লরি.চা.পা.য় সাবেক বিএনপি নেতার ম.র্মা.ন্তি.ক মৃ.ত্যু; চালক আ.ট.ক

গাজীপুরে সেপটিক ট্যাংক বি.স্ফো.র.ণে পোশাকশ্রমিক নি.হ.ত, আ.হ.ত ২

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাকশ্রমিক নিহত, আহত ২

​গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব (২০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নাওজোড় এলাকার একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।​নিহত সাকিব পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে অন্যান্য পোশাকশ্রমিকের সঙ্গে ভাড়া থাকতেন।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাওজোড় এলাকায় নির্মাণাধীন তিনতলা ভবনটির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে পোশাকশ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়। শুক্রবার সকালে বিকট শব্দে সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা ও জানালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

​ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিস্ফোরণে ভবনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

​তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা