• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কাপাসিয়ায় “জুলাই শহিদ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীপুরে সিজার করতে গিয়ে নবজাতকের হাত ভেঙ্গে কয়েক টুকরো, সিভিল সার্জন কতৃক তদন্ত কমিটি গঠন সিভিলসার্জন গাজীপুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে আবারও জেলা প্রশাসক পরিবর্তন, জনমনে নানা আলোচনা গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আ.ক্র.মণ: দুই পা ভেঙে মৃ.ত্যু.র মুখে ‘রাজু বাহাদুর’ গাজীপুরে দুই শিশু সন্তানকে বি.ষ খাইয়ে মায়ের বি.ষ পান ; দুই সন্তানের অবস্থা আ.শ.ঙ্কা.জ.ন.ক কাপাসিয়ার মানুষকে কাঁদিয়ে ও নিজে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিলেন ইউএনও ডা: তামান্না তাসনীম

গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার (১০০,০০০ ডলার) পর্যন্ত অগ্রিম বন্ড (জামানত) নেওয়ার একটি নতুন প্রস্তাব বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) এ বিষয়ে নীতিগত পর্যালোচনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, বিদেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে অভিবাসী ভিসা বা গ্রিন কার্ডের জন্য আবেদন করা নির্দিষ্ট কিছু আবেদনকারীকে এই বন্ড জমা দিতে হতে পারে। প্রশাসনের দাবি, এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে নতুন অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের আর্থিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।

খবরে বলা হয়েছে, এই অর্থ আবেদনকারী নিজে অথবা তার স্বজন জমা দিতে পারবেন। প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের পর নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বন্ড ফেরত দেওয়া হতে পারে। শুরুতে সীমিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এটি চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তবে অভিবাসন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা এ প্রস্তাবের সমালোচনা করেছেন। তাদের মতে, এত বড় অঙ্কের অগ্রিম বন্ড আরোপ করা হলে নিম্ন ও মধ্যম আয়ের আবেদনকারীদের জন্য বৈধভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ আরও কঠিন হয়ে পড়বে এবং আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাই তুলনামূলক সুবিধা পাবেন।

এখনও এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়নি। প্রশাসনের অভ্যন্তরীণ পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে এটি বাস্তবায়ন করা হবে কি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা