• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গ.লা.কা.টা ম.র.দে.হ উদ্ধার শ্রীপুরে জমি নিয়ে বিরোধে জেরে নারীকে কু.পি.য়ে জ.খ.মের অভিযোগ কালিয়াকৈরে কিশোরীর গো.স.লের ভিডিও ধারণ: যুবকের ৬ মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে কৃষকদল নেতাকে লক্ষ্য করে গু.লি, আ.ত.ঙ্কে হাসপাতালে ভর্তি রংপুরে চার খুন: ইয়াবার আড্ডায় শিক্ষক পরিবার নিঃশেষ, ডাকাতির নাটক শ্রীপুরে জুট গোডাউনে ভ.য়া.বহ আ.গু.ণ : ৩০ লাখ টাকার মালামাল পু.ড়ে ছাই শ্রীপুরে পাওনাদারের ষ.ড়.য.ন্ত্র ও পুলিশের গা.ফি.ল.তি.তে যুবকের মৃ.ত্যু.র অ.ভি.যোগ: বাবার কবরের পাশে অবুঝ শি.শু জাতীয় দৈনিক “খবরের আলো” সম্পাদক’কে হুমকি! পল্লবী থানায় জিডি শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য সুবিধা ও ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম স্তম্ভ হিসেবে প্রশংসিত HTC Local 6-

গাজীপুরে দুই শিশু সন্তানকে বি.ষ খাইয়ে মায়ের বি.ষ পান ; দুই সন্তানের অবস্থা আ.শ.ঙ্কা.জ.ন.ক

Reporter Name / ১০৬ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে বিষ পান করানোর পর নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। মুমূর্ষু অবস্থায় দুই শিশুসন্তানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধায় শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​বিষপানে অসুস্থরা হলেন—নেত্রকোনা সদর উপজেলার মো. মোবারক হোসেনের স্ত্রী মনি আক্তার (৩০) এবং তাঁদের দুই শিশুসন্তান আব্দুল্লাহ আরমান (৪) ও মাইশা (২)।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোবারক হোসেন টেপিরবাড়ি এলাকার স্মার্ট গার্মেন্টসের সামনে রতন মিয়ার (কসাই) বাড়িতে ভাড়া থেকে স্থানীয় গ্রীন স্মার্ট পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

​শিশুর বাবা মোবারক হোসেন জানান, কর্মস্থল থেকে বাসায় ফিরে তিনি দেখতে পান তাঁর স্ত্রী ও দুই সন্তান ঘরের মেঝেতে গড়াগড়ি করছে। এ সময় ঘরজুড়ে কীটনাশকের তীব্র গন্ধ এবং শিশুদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে দ্রুত তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুই শিশুর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

​বাড়ির মালিক রতন মিয়ার স্ত্রী বিউটি আক্তার জানান, মোবারক ও মনি আক্তার দম্পতি গত দুই মাস ধরে এখানে ভাড়া থাকছেন। তাঁদের এক সন্তান প্রতিবন্ধী। প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হতো।ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী।

​শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলরাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার পর শিশু দুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মায়ের চিকিৎসা এখানেই চলছে।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “এই বিষয়ে এখন পর্যন্ত কেউ পুলিশকে অবহিত করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নিতে শুরু করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা