• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
কাপাসিয়ার মানুষকে কাঁদিয়ে ও নিজে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিলেন ইউএনও ডা: তামান্না তাসনীম সাবেক ডিসি সারওয়ার আলমের প্রবাসী-কেন্দ্রিক স্বপ্ন: ধারাবাহিকতা থাকবে, নাকি থেমে যাবে? শ্রীপুরে কারখানায় প্রায় শতাধিক শ্রমিক অ.সুস্থ, শ্রমিকদের মাঝে আ.ত.ঙ্ক ; ​তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হয়রানি শ্রীপুরে অনুমোদনহীন দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কালিগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি ফজলুল হক মিলন গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)’র ‘জুলাই পদযাত্রা’ ও পথ সভা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, ঋণ ও চারা বিতরণ শ্রীপুরে এ-চালান ও দলিল রেজিস্ট্রেশন ফি বিষয়ে শ্রীপুর সাব-রেজিস্ট্রারের মতবিনিময় শ্রীপুরে ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ৫ গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন শ্রীপুরে ৭ ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

কাপাসিয়ার মানুষকে কাঁদিয়ে ও নিজে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিলেন ইউএনও ডা: তামান্না তাসনীম

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কাপাসিয়ার মানুষকে কাঁদিয়ে ও নিজে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিলেন ইউএনও ডা: তামান্না তাসনীম

কাপাসিয়া (গাজীপুর) থেকে
শামসুল হুদা লিটন:

বদলি সরকারি চাকুরির একটি স্বাভাবিক নিয়ম ও প্রক্রিয়া। কিন্তু কিছু বিদায় শুধু কর্মস্থলের পরিবর্তন নয়, বরং গভীর আবেগ ভালোবাসা ও বিরহ বিচ্ছেদের শাশ্বত পরিবেশ ও আবহ তৈরি করে । তেমনই এক হৃদয় নিংড়ানো আবেগঘন পরিবেশে কাপাসিয়ার মানুষকে কাঁদিয়ে ও অশ্রুসিক্ত হয়ে কর্স্থল থেকে দোয়া চেয়ে বিদায় নিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনীম।

কাপাসিয়া প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজিত
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীমকে দেয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এমনি এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।

৭ জুলাই ​মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে কাপাসিয়া প্রেসক্লাব ও কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের যৌথ উদ্যোগে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস।

কাপাসিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক।

​অন্যান্যদের মধ্যে বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, প্রেসক্লাব সহ সভাপতি জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামিম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল আলম সবুজ, সাংবাদিক গোলাম সারোয়ার, কাপাসিয়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন রিপন এবং সাংবাদিক মাহাবুর রহমান প্রমুখ।

​আবেগঘন এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অশ্রুসিক্ত ও আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী অতিথি ডা. তামান্না তাসনীম। সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি যেখানেই থাকি কাপাসিয়াকে নিয়ে ভাবনা আমার মধ্যে সর্বদাই কাজ করবে। এই এলাকার মানুষের আতিথেয়তা, শ্রদ্ধা ও সম্মান আমাকে মুগ্ধ করেছে। আমার চাকরি জীবনে কাপাসিয়া সাংবাদিকদের এই আয়োজন, এতো সম্মান আর কোথাও পাইনি। আমি কাপাসিয়া সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যেখানেই যাই, কাপাসিয়াকে আদর্শ হিসেবে বুকে ধারণ করে দেশ সেবায় এগিয়ে যাবো।”

​বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ডা. তামান্না তাসনীম কাপাসিয়ায় শুধু একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেননি, তিনি ছিলেন একজন জনবান্ধব, মানবিক ও দূরদর্শী অভিভাবক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে এবং উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর আন্তরিক সহযোগিতা কাপাসিয়াবাসী ও স্থানীয় সাংবাদিক সমাজ কোনোদিন ভুলবে না।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাপাসিয়া প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় অশ্রুসিক্ত হয়ে কাপাসিয়া উপজেলার মানুষ ও সাংবাদিকদের কাছ থেকে দোয়া কামনা করে বিদায়ী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা