• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য সুবিধা ও ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম স্তম্ভ হিসেবে প্রশংসিত HTC Local 6- মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হা.ম.লা শ্রীপুরে ড্রাম ট্রাকের চা.পা.য় বৃদ্ধা নি.হ.ত, আ.হ.ত ৪ অনিরাপদ খাদ্য উৎপাদন: শ্রীপুরে ‘ওয়াং চুয়াং বিডি ফুড লিমিটেডকে’ ২ লাখ টাকা জরিমানা শ্রীপুরে চো.লাই ম.দে.র আস্তানায় পুলিশের অ.ভি.যান, আ.টক ৩ শ্রীপুরে মেয়ের পারিবারিক কলহ মেটাতে গিয়ে জামাতার লা.ঠি.র আ.ঘা.তে প্রা.ণ গেল শ্বশুরের শ্রীপুরে হানি ট্র্যা.প ও ব্ল্যা.ক.মেই.লিং চ.ক্রে.র ‘ট.র্চা.র সে.ল’ উন্মোচন: একাধিক ভুক্তভোগীর র.ক্ত.মা.খা জামা উদ্ধার, আ.ট.ক ৪ শ্রীপুরে প্রায় ৮ হাজার পিস ই.য়া.বা.সহ এক মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র ​শ্রীপুরে প.চা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা হরমুজ প্রণালী নিয়ে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

শ্রীপুরে ড্রাম ট্রাকের চা.পা.য় বৃদ্ধা নি.হ.ত, আ.হ.ত ৪

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শ্রীপুরে ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধা নিহত, আহত ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ওষুধ কিনতে অটোরিকশায় বাজারে যাওয়ার পথে দ্রুতগতির ড্রাম ট্রাকের চাপায় তারা বানু (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত তারা বানু উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—একই গ্রামের আব্দুল আওয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) ও নূরুল ইসলাম (৩২)।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে অটোরিকশায় করে বরমী বাজারে ওষুধ কিনতে যাচ্ছিলেন তারা বানু। রিকশাটি বরমী ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাদের অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা বানুর মৃত্যু হয়।

​নিহতের ছেলে মো. মাইনুদ্দিন জানান, “মা ওষুধ কিনতে বাজারে যাচ্ছিলেন। পথেই ঘাতক ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়। খবর পেয়ে এসে দেখি মা আর নেই। সঙ্গে থাকা অন্য যাত্রীরাও মারাত্মক আহত হয়েছেন। এর মধ্যে একজনের ঘাড়ে লোহার রড ঢুকে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা