• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের কমিটি গঠন- রিপন আনসারী সভাপতি,হাজী মুছা সম্পাদক নির্বাচিত।

অনিরাপদ খাদ্য উৎপাদন: শ্রীপুরে ‘ওয়াং চুয়াং বিডি ফুড লিমিটেডকে’ ২ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

  1. অনিরাপদ খাদ্য উৎপাদন: শ্রীপুরে ‘ওয়াং চুয়াং বিডি ফুড লিমিটেডকে’ ২ লাখ টাকা জরিমানা

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানহীন ও অনিরাপদ বেকারী পণ্য উৎপাদনের দায়ে ‘ওয়াং চুয়াং বিডি ফুড লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​আজ বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা এলাকায় অবস্থিত কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ নিয়াজ শিশির।

​অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে মানহীন ও অনিরাপদ পরিবেশে বেকারী পণ্য তৈরি করা হচ্ছিল। ভোক্তাস্বার্থ বিরোধী এমন কার্যক্রমের অপরাধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর ৩২(ক) ধারায় প্রতিষ্ঠানটিকে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) জনাব নাহিদ নিয়াজ শিশির জানান, জনস্বার্থে খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সঠিক মান বজায় রেখে খাদ্য পণ্য উৎপাদনের জন্য সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা