• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু শ্রীপুরে শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

শ্রীপুরে পুলিশ কর্তৃক কাভার্ডভ্যান চালককে মারধরের অভিযোগ ; ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ

Reporter Name / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের এক সদস্যের বিরুদ্ধে এক গাড়ি চালককে মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা।

বুধবার (৮ এপ্রিল) দুপুর থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বিক্ষোভকারী চালক ও হেলপাররা জানান, মহাসড়কের পাশে তেল নেওয়ার সময় দাঁড়িতে থাকা একটি কাভার্ডভ্যান চালক সহ দুজনেকে মাওনা হাইওয়ে থানা-পুলিশ কতৃক মারধর করা হয় এতে একজনকে আশংঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, চালকেরা মহাসড়কে তিন লাইনে যানজট সৃষ্টি করছিলেন। তাদের সরে যেতে বলা হলেও তারা তা মানেননি। উল্টো পলিশের উপর চওরা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা