• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-

গাজীপুরের শ্রীপুরে জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ শিরিনা আক্তার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেওয়া এলাকার বাসিন্দা শিরিনা আক্তারের মালিকানাধীন জমি প্রায় ৭ বছর আগে অভিযুক্তরা জোরপূর্বক দখল করে সেখানে একাধিক কক্ষ নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে। পরবর্তীতে প্রায় এক বছর আগে তার বসতবাড়িসহ আরও জমি দখল করে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, জমিতে গেলে অভিযুক্তরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দেওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমনকি গত ২৭ এপ্রিল বিকেলে জমিতে গেলে প্রকাশ্যে তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তার বসতবাড়ির ভাড়া বাবদ প্রায় ৯ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা